June 29, 2026, 10:56 pm
শিরোনাম :
দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি

সাতকানিয়ায় নানাবাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু

অভয়নগর প্রতিবেদক

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে সাখাওয়াত হোসেন (২ বছর ২ মাস) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের কালামিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাখাওয়াত হোসেন লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মনুফকির বাজার এলাকার ব্যবসায়ী মোহাম্মদ শুয়াইবের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ দিন আগে শিশুটি তার মায়ের সঙ্গে সোনাকানিয়ায় নানাবাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন দুপুরে সে বাড়ির উঠানে খেলছিল। কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান।
পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনাকানিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দীন ঘটনাটি নিশ্চিত করে জানান, ঈদ উপলক্ষে নানাবাড়িতে বেড়াতে এসে অসাবধানতাবশত পুকুরে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



ফেসবুক কর্নার