June 7, 2026, 4:28 am
শিরোনাম :
নোয়াখালীতে আজাদী মঞ্চের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি

শ্রীপুরে শ্রমিক দল নেতাকে পিটিয়ে জখম, এলাকাবাসীর ক্ষোভ

অভয়নগর প্রতিবেদক

গাজীপুরের শ্রীপুরে পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি আলম ভূঁইয়াকে অতর্কিতভাবে হামলা করে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে একদল দুর্বৃত্ত আলম ভূঁইয়াকে একা পেয়ে অতর্কিতভাবে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
হামলার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর দাবি, এটি একটি পরিকল্পিত হামলা। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসন জানায়, অভিযোগ পাওয়ার পরপরই তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করতে অভিযান চলছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার