June 29, 2026, 10:43 pm
শিরোনাম :
দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি

পঞ্চগড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ময়নুল ইসলাম পঞ্চগড়

পঞ্চগড়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) বিকেলে সদর থানাধীন ব্যারিস্টার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পঞ্চগড় জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ব্যারিস্টার বাজারের হাইওয়ে সড়কের পাশে একটি ইলেকট্রিক দোকানের সামনে অভিযান চালায়। এ সময় বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটে মাদকসহ মোঃ আব্দুর রহমান (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত আব্দুর রহমান সদর উপজেলার ভিতরগড় সোনারবান গ্রামের বাসিন্দা এবং আব্দুল খালেকের ছেলে। তল্লাশিকালে তার কাছ থেকে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।



ফেসবুক কর্নার