June 7, 2026, 4:27 am
শিরোনাম :
নোয়াখালীতে আজাদী মঞ্চের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি

বিরামপুরে দোয়েল মোড়ে খুচরা তেল বিক্রিতে জরিমানা: আইনের প্রয়োগ নিয়ে প্রশ্ন

অভয়নগর প্রতিবেদক

দিনাজপুরের বিরামপুর উপজেলার দোয়েল মোড়ে খুচরা তেল বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযানে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে; অনেকেই ক্ষোভ ও প্রশ্ন তুলেছেন।
বর্তমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন ও তেলের স্বল্পতার কারণে দোয়েল মোড়ে বোতলজাত তেল বিক্রেতারা মোটরসাইকেল চালকসহ সাধারণ মানুষের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে কাজ করছিলেন। স্থানীয়দের দাবি, এসব খুচরা বিক্রেতা তুলনামূলক সহনীয় দামে তেল সরবরাহ করায় জরুরি পরিস্থিতিতে কিছুটা স্বস্তি মিলছিল।
তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমোদন ছাড়া বোতলে তেল সংরক্ষণ ও বিক্রি প্রচলিত আইন অনুযায়ী অবৈধ এবং ঝুঁকিপূর্ণ। পেট্রোলিয়াম সংক্রান্ত আইন ও নিরাপত্তা বিধিমালা অনুযায়ী এ ধরনের কার্যক্রম দণ্ডনীয় হওয়ায় অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়েছে।
এদিকে স্থানীয়দের একাংশ প্রশ্ন তুলেছেন, অতীতে যখন বোতলজাত তেল বেশি দামে বিক্রি হয়েছে এবং সাধারণ মানুষ অতিরিক্ত মূল্য দিয়ে কিনতে বাধ্য হয়েছে, তখন কেন একই ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে তুলনামূলক কম দামে তেল সরবরাহ চলাকালেই এমন পদক্ষেপ নেওয়ায় বৈষম্যের বিষয়টি সামনে এসেছে।
স্থানীয়দের ভাষ্য, সংকটকালে মানুষের প্রয়োজন মেটাতে এগিয়ে আসা খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি ছিল।
সংশ্লিষ্টরা বলছেন, আইনের শাসন নিশ্চিত করতে হলে তা সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করতে হবে। অন্যথায় জনমনে আস্থাহীনতা তৈরি হতে পারে। পাশাপাশি এ ধরনের পরিস্থিতিতে জনদুর্ভোগ কমাতে বিকল্প ব্যবস্থাও জরুরি। নিয়ন্ত্রিতভাবে খুচরা বিক্রির অনুমতি, ন্যায্যমূল্য নির্ধারণ ও তদারকি এবং পেট্রোল পাম্পে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।
বিরামপুরের দোয়েল মোড়ের এই ঘটনাটি আইন প্রয়োগের পাশাপাশি বাস্তবতা ও মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ের প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে এসেছে।



ফেসবুক কর্নার