June 29, 2026, 9:39 pm
শিরোনাম :
দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি

নলডাঙ্গায় কৃষকদের জন্য ডিজেল ও পেট্রোল বিতরণ শুরু বুধবার সকাল ৯টা থেকে

জামাল উদ্দিন নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় হালতি বিল এলাকার কৃষকদের জন্য সাড়ে ৮ হাজার লিটার ডিজেল ও ৩ হাজার লিটার পেট্রোল বরাদ্দ দেওয়া হয়েছে।
এর মধ্যে নলডাঙ্গা বাজারের ব্যবসায়ী নাছির উদ্দিন পেয়েছেন ৪ হাজার লিটার ডিজেল। এছাড়া নলডাঙ্গা প্রোপান ফিলিং স্টেশনে বরাদ্দ দেওয়া হয়েছে সাড়ে ৪ হাজার লিটার ডিজেল ও ৩ হাজার লিটার পেট্রোল।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার (পরদিন) সকাল ৯টা থেকে এই জ্বালানি তেল বিতরণ কার্যক্রম শুরু হবে। মোটরসাইকেলের ক্ষেত্রে বৈধ কাগজপত্র যাচাই করে পেট্রোল সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান আলী খান এসব তথ্য জানান। তিনি বলেন, কৃষকদের সেচ কার্যক্রম সচল রাখতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।



ফেসবুক কর্নার