June 7, 2026, 3:55 am
শিরোনাম :
তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক

বিরামপুরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কলেজছাত্রীর অনশন

অভয়নগর প্রতিবেদক

দিনাজপুরের বিরামপুর উপজেলায় প্রেমিকের বাড়ির সামনে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন এক কলেজছাত্রী (১৭)। চার বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের আশ্বাস ভঙ্গের অভিযোগ তুলে তিনি এ কর্মসূচি পালন করছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে উপজেলার ১নং মুকুন্দপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে প্রেমিক ফিরোজ কবিরের বাড়ির সামনে খড়ের পালার ওপর বসে অনশন শুরু করেন ওই শিক্ষার্থী। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কেশবপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে ফিরোজ কবির (২৫), পেশায় রাজমিস্ত্রী। দীর্ঘদিন ধরে ওই কলেজছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ভুক্তভোগীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময়ে সম্পর্ক স্থাপনের পর বর্তমানে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছেন।
ভুক্তভোগী কলেজছাত্রী বলেন, “চার বছর ধরে আমাদের সম্পর্ক। বিয়ের কথা বলে বিশ্বাস অর্জন করে সে বারবার সম্পর্ক করেছে। এখন বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছে। আমি এর সঠিক বিচার চাই।”
অন্যদিকে অভিযুক্ত ফিরোজ কবিরের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাস্থলে স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। বিষয়টি সমাধানে উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে।
বিরামপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু সমাধানের দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার