June 29, 2026, 8:17 pm
শিরোনাম :
শেষ মুহূর্তের গোলে জাপানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি

প্রাইভেটকারে মাদক বহন: আশুগঞ্জে গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার

আকরাম শাহ জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়ীয়া

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) সকাল সাড়ে ৬টার দিকে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানার একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ি থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে দুইজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— মো. হানিফ শেখ ওরফে সাদ্দাম হোসেন (৩৫), পিতা মো. দাউদ হোসেন, মাতা বেবি বেগম, গ্রাম জলিল ভাটিয়ারি, থানা সীতাকুণ্ড, জেলা চট্টগ্রাম এবং মো. সোহেল ফরাজি (৩০), পিতা আব্দুল বারেক ফরাজি, মাতা লাইলি বেগম, গ্রাম মালসা, থানা শরণখোলা, জেলা বাগেরহাট।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



ফেসবুক কর্নার