April 25, 2026, 8:13 am
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় ‘হেল্পলাইন’ নামের সংগঠনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ টেকনাফে মাদক মামলার আসামি রাসেল আটক বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত: নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য রক্ষায় ভেটেরিনারিয়ানদের গুরুত্ব তুলে ধরা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবার আসনের চেয়ে পরীক্ষার্থী কম: দুশ্চিন্তার ভাঁজ শিক্ষা বিশেষজ্ঞদের কপালে কম সুদে প্রি-শিপমেন্ট ঋণ সুবিধা চালু, রফতানিতে গতি ফেরানোর উদ্যোগ অনুমতি ছাড়া ভিডিও ধারণে শাস্তির বিধান: নতুন সাইবার আইনে গোপনীয়তা সুরক্ষায় জোর আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক

পলাশবাড়ীতে কাজী অপহরণ: ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি, পুলিশের অভিযানে উদ্ধার, আটক ২

অভয়নগর প্রতিবেদক

গাইবান্ধার পলাশবাড়ীতে এক নিকাহ্ রেজিস্ট্রার (কাজী) অপহরণের ঘটনায় ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির পর পুলিশের অভিযানে অপহৃতকে উদ্ধার এবং দুই অপহরণকারীকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রার কাজী শহ আলমকে কৌশলে অপহরণ করে একদল দুর্বৃত্ত। পরে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রেখে শারীরিক নির্যাতন চালিয়ে পরিবারের কাছে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
ঘটনার পরপরই ভুক্তভোগীর পরিবার বিষয়টি পলাশবাড়ী থানা পুলিশকে জানায়। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ প্রযুক্তির সহায়তায় অপহৃতের অবস্থান শনাক্ত করে অভিযান শুরু করে।
পরে পুলিশের সাঁড়াশি অভিযানে অপহৃত কাজী শহ আলমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে অপহরণের সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়।
উদ্ধার হওয়া কাজী শহ আলমের ছেলে আহসান হাবীব ফরহাদ জানান, উদ্ধার পর তার বাবাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি বর্তমানে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটককৃতদের পরিচয় তদন্তের স্বার্থে প্রকাশ করা হয়নি।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান জানান, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার