June 4, 2026, 9:28 pm
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

সিরাজগঞ্জে দুই দিনে ১৩ শিশুর হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি ৪

রাকিবুল ইসলাম রাকিব

সিরাজগঞ্জে গত দুই দিনে নতুন করে ১৩ জন শিশুর শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৯ জন শিশু চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং বর্তমানে ৪ জন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মো. হুমায়ুন কবির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, জেলায় গত ২৯ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে হামের রোগী গণনা শুরু হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত ১৩ জনের মধ্যে ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং ৪ জন হাসপাতালে ভর্তি রয়েছে। বর্তমানে চিকিৎসাধীন শিশুদের মধ্যে ৩ জন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১ জন সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন জানান, জেলায় এখন পর্যন্ত স্থানীয়ভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে গত ২৮ মার্চ শাহজাদপুরের এক শিশু ঢাকায় অবস্থানকালে হামে আক্রান্ত হয়ে মারা গেছে বলে তিনি উল্লেখ করেন। ওই শিশুটি ঢাকাতেই সংক্রমিত হয়েছিল বলে জানা গেছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম একটি অত্যন্ত ছোঁয়াচে রোগ হলেও সময়মতো চিকিৎসা নিলে এটি নিরাময়যোগ্য। শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় রাখা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যকর্মীরা মাঠ পর্যায়ে কাজ করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



ফেসবুক কর্নার