April 25, 2026, 6:45 am
শিরোনাম :
টেকনাফে মাদক মামলার আসামি রাসেল আটক বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত: নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য রক্ষায় ভেটেরিনারিয়ানদের গুরুত্ব তুলে ধরা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবার আসনের চেয়ে পরীক্ষার্থী কম: দুশ্চিন্তার ভাঁজ শিক্ষা বিশেষজ্ঞদের কপালে কম সুদে প্রি-শিপমেন্ট ঋণ সুবিধা চালু, রফতানিতে গতি ফেরানোর উদ্যোগ অনুমতি ছাড়া ভিডিও ধারণে শাস্তির বিধান: নতুন সাইবার আইনে গোপনীয়তা সুরক্ষায় জোর আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয়

নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

অভয়নগর প্রতিবেদক

নরসিংদীর শিবপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাফিজুল ইসলাম নামে এক কিশোর নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে দুলালপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাফিজুল ইসলাম দুলালপুর ইউনিয়নের মানিকদী পশ্চিমপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে সিফাত মিয়া (২৫) এবং গাফুর আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৭০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাফিজুল ইসলাম ও তার প্রতিবেশী সিফাত মিয়া মোটরসাইকেলযোগে পলাশের চরসিন্দুর এলাকায় একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে যাচ্ছিলেন। পথে দুলালপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের গেইটের সামনে পৌঁছালে পরিষদ থেকে বের হওয়া মনোয়ারা বেগমের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পরিষদের সীমানা প্রাচীরে আঘাত করে।
এতে মাফিজুল ইসলাম ও সিফাত মিয়া সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং মনোয়ারা বেগমও মারাত্মকভাবে আহত হন। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকায় নেওয়ার পথে মাফিজুল ইসলাম মারা যান। আহত সিফাত মিয়া জাতীয় অর্থোপেডিক হাসপাতালে এবং মনোয়ারা বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক শামীম মোল্লা জানান, দুর্ঘটনার শব্দ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়া বলেন, দুর্ঘটনার খবর পাওয়া গেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুক কর্নার