June 2, 2026, 5:03 pm
শিরোনাম :
ইয়াবাসহ নীলফামারীতে মাদক কারবারি গ্রেপ্তার খুলনায় দুর্বৃত্তের হামলায় যুবক নিহত, মরদেহ উদ্ধার ১৪ বছর ধরে কম্পিউটার শিক্ষা বন্ধ: প্রশ্নের মুখে বিদ্যালয় পরিচালনা ও তদারকি ব্যবস্থা দৌলতপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, আহত ৩; রাজনৈতিক বিরোধের অভিযোগ বিজয়নগরে বিজিবির জোড়া অভিযান, মদ-বিয়ার ও গাঁজা জব্দ মাদকের সঙ্গে কোনো আপস নেই, অপরাধী যে দলেরই হোক আইনের আওতায় আনা হবে’ — এস এ জিন্নাহ কবির আশ্রয়ণবাসীর শিক্ষার নতুন দিগন্ত: ভোগডোমা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম জাফলংয়ে পানিতে ডুবে কিশোর পর্যটকের মৃত্যু বিশ্ব দুগ্ধ দিবসে নোয়াখালীতে শোভাযাত্রা ও আলোচনা সভা সড়কে ধান শুকানো: কৃষকের প্রয়োজন নাকি জননিরাপত্তার হুমকি?

তালতলীতে খোলা আকাশের নিচে পাঠদান: শিক্ষার্থীদের ভোগান্তি বেড়েই চলেছে

অভয়নগর প্রতিবেদক

বরগুনা জেলার তালতলী উপজেলায় শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উপজেলার কয়েকটি সরকারি বিদ্যালয়ে পর্যাপ্ত ভবনের অভাব ও ক্ষতিগ্রস্ত অবকাঠামোর কারণে শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে পাঠ গ্রহণ করতে বাধ্য হচ্ছে।
সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা ধুলোবালির ওপর বসে বই হাতে ক্লাস করছে। বিদ্যালয়ের আশপাশে ভাঙা টিন ও ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা থাকায় পাঠদানের পরিবেশ আরও অনিরাপদ হয়ে উঠেছে।
শিক্ষকরা জানান, রোদ বা বৃষ্টির সময় পাঠদান চালিয়ে যাওয়া অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। এতে শিক্ষার্থীদের মনোযোগ ব্যাহত হচ্ছে এবং তারা স্বাস্থ্যঝুঁকির মধ্যেও পড়ছে।
স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, শিশুদের নিরাপদ ও মানসম্মত পরিবেশে শিক্ষা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন প্রয়োজন।



ফেসবুক কর্নার