June 2, 2026, 4:45 pm
শিরোনাম :
ইয়াবাসহ নীলফামারীতে মাদক কারবারি গ্রেপ্তার খুলনায় দুর্বৃত্তের হামলায় যুবক নিহত, মরদেহ উদ্ধার ১৪ বছর ধরে কম্পিউটার শিক্ষা বন্ধ: প্রশ্নের মুখে বিদ্যালয় পরিচালনা ও তদারকি ব্যবস্থা দৌলতপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, আহত ৩; রাজনৈতিক বিরোধের অভিযোগ বিজয়নগরে বিজিবির জোড়া অভিযান, মদ-বিয়ার ও গাঁজা জব্দ মাদকের সঙ্গে কোনো আপস নেই, অপরাধী যে দলেরই হোক আইনের আওতায় আনা হবে’ — এস এ জিন্নাহ কবির আশ্রয়ণবাসীর শিক্ষার নতুন দিগন্ত: ভোগডোমা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম জাফলংয়ে পানিতে ডুবে কিশোর পর্যটকের মৃত্যু বিশ্ব দুগ্ধ দিবসে নোয়াখালীতে শোভাযাত্রা ও আলোচনা সভা সড়কে ধান শুকানো: কৃষকের প্রয়োজন নাকি জননিরাপত্তার হুমকি?

শিবগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ: ব্যাংক কর্মকর্তাসহ আহত ৪

অভয়নগর প্রতিবেদক

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তাসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার মোকামতলা ইউনিয়নের হরিরামপুর ভরিয়াপাড়া গ্রামের কৃষক হাসেন আলী বুলু ও একই গ্রামের রব্বানী আকন্দের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার দুপুরে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, গোলাম রব্বানীসহ ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে অবসরপ্রাপ্ত কৃষি ব্যাংক কর্মকর্তা হাসেন আলী বুলু (৬৫), স্কুলছাত্র আরিফুল (১৮), কৃষক এরশাদ আলী (৩৫) ও সাইদুল ইসলাম (৪৫)-কে মারধর করে আহত করে।
আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার