June 23, 2026, 12:25 am
শিরোনাম :
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা

কিশোরগঞ্জে মাদ্রাসায় সুপারের অনুপস্থিতিতে চলছে শিক্ষা কার্যক্রম

অভয়নগর প্রতিবেদক
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 47;

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়নের পাঁচগাতিয়া আলহাজ্ব এম এ মান্নান মহিলা দাখিল মাদ্রাসায় সুপারের দীর্ঘদিন অনুপস্থিতির মধ্যেই শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
রবিবার (৫ এপ্রিল) সকাল ১১টার দিকে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বিষয়টি সামনে আসে। জানা যায়, ঈদের ছুটির পর থেকেই মাদ্রাসার সুপার নিয়মিত প্রতিষ্ঠানে উপস্থিত হচ্ছেন না।
এ বিষয়ে মাদ্রাসার সহকারী সুপার মাওলানা নাসির উদ্দীন জানান, সুপারের অনুপস্থিতিতেই তারা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম পরিচালনা করে আসছেন। তিনি আরও বলেন, সুপারের হাজিরা খাতা তার কাছেই রয়েছে, ফলে সেটি দেখানো সম্ভব হয়নি। পাশাপাশি শিক্ষক-কর্মচারীদের হাজিরা খাতাও দেখানো হয়নি বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও মাদ্রাসা সংশ্লিষ্টরা জানান, নিয়মিত হাজিরা ও প্রশাসনিক তদারকি ছাড়া শিক্ষা কার্যক্রম চালানো হলে শিক্ষার মান ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তারা বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সুপারের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়রা মাননীয় শিক্ষামন্ত্রী, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।



ফেসবুক কর্নার