April 23, 2026, 4:21 pm
শিরোনাম :
বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে শিক্ষকম্পতিকে লাঞ্ছনার অভিযোগ কমলনগরে ‘খলিল বাহিনী’ আতঙ্ক: ধর্ষণচেষ্টা, চুরি-ডাকাতির অভিযোগে উত্তাল জনপদ দেড় মাস ধরে আদালত চত্বরে ময়লার স্তূপ, দুর্ভোগে বিচারপ্রার্থী ও ব্যবসায়ীরা নলডাঙ্গায় আগুনে কৃষকের ৮টি ছাগল পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২ লাখ টাকা

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্ত শিক্ষকদের পুনর্বহাল না করার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

শ্রী রামকৃষ্ণ রায় কুড়িগ্রাম

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ২০২২ সালের দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্ত শিক্ষকদের পুনর্বহাল না করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলা কলেজ মোড়ে নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা, সুধী সমাজের প্রতিনিধি নিজামুদ্দিন বেপারী, উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত, বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুনর রশীদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ইয়াসিন, শিক্ষার্থী আবিদা আহসান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইয়াকুব আলী শ্রাবণ।
বক্তারা বলেন, প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুতর অনিয়মে জড়িতদের পুনরায় শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনা হলে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
উল্লেখ্য, ২০২২ সালে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমানকে আটক করা হয়। এ ঘটনায় তারসহ সাতজন শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে আদালতে ১৪ জন সাক্ষীর মধ্যে পাঁচজনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের খালাস দেওয়া হয়।
পরবর্তীতে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষ রায়ের বিরুদ্ধে কুড়িগ্রাম দায়রা জজ আদালতে আপিল করে, যা বর্তমানে বিচারাধীন রয়েছে। এ অবস্থায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) অভিযুক্ত শিক্ষকদের পুনর্বহালের নির্দেশ দিলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বিক্ষোভ মিছিল বের করে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের ভবিষ্যতে কোনোভাবেই বিদ্যালয়ে যোগদান করতে না দেওয়ার দাবি জানানো হয়।



ফেসবুক কর্নার