April 23, 2026, 4:21 pm
শিরোনাম :
বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে শিক্ষকম্পতিকে লাঞ্ছনার অভিযোগ কমলনগরে ‘খলিল বাহিনী’ আতঙ্ক: ধর্ষণচেষ্টা, চুরি-ডাকাতির অভিযোগে উত্তাল জনপদ দেড় মাস ধরে আদালত চত্বরে ময়লার স্তূপ, দুর্ভোগে বিচারপ্রার্থী ও ব্যবসায়ীরা নলডাঙ্গায় আগুনে কৃষকের ৮টি ছাগল পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২ লাখ টাকা

নওগাঁয় এসএসসি পরীক্ষা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

অভয়নগর প্রতিবেদক

নওগাঁ জেলায় আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন।
সভায় পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে—প্রতিটি পরীক্ষা কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি নিশ্চিত করা, কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালু রাখা এবং প্রশ্নপত্র ফাঁস রোধে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা প্রদান।
এছাড়া পরীক্ষা চলাকালীন কেন্দ্র এলাকায় বহিরাগতদের প্রবেশ ও অপ্রয়োজনীয় ভিড় নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় শিক্ষা বিভাগ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাসুদুল হক। এ সময় জেলা শিক্ষা অফিসার শাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয় ব্রত পাল, ডেপুটি সিভিল সার্জন মুনির আলি আকন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে নওগাঁ জেলার পরীক্ষার্থীরা একটি শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
উল্লেখ্য, আগামী ২১ এপ্রিল থেকে দেশব্যাপী একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।



ফেসবুক কর্নার