June 4, 2026, 8:05 pm
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

কুড়িগ্রামে হামের উপসর্গে হাসপাতালে ৮ শিশু, সতর্কতা জোরদার

অভয়নগর প্রতিবেদক

কুড়িগ্রামে হামের উপসর্গ নিয়ে গত এক সপ্তাহে ৮ জন শিশুকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। এর মধ্যে চারজন শিশু হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, আক্রান্ত শিশুদের মধ্যে দুইজন বর্তমানে বাড়িতে চিকিৎসা নিচ্ছে এবং অপর দুইজন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুর নেওয়াজ আহমেদ জানান, আক্রান্ত শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি বলেন, হামের উপসর্গ দেখা দিলে অভিভাবকদের দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করা উচিত।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলায় হামের বিস্তার রোধে নজরদারি বাড়ানো হয়েছে এবং টিকাদান কার্যক্রম জোরদার করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে, শিশুদের হামের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নির্ধারিত সময় অনুযায়ী টিকা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা



ফেসবুক কর্নার