June 22, 2026, 10:57 pm
শিরোনাম :
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা

রুয়েটে ওরিয়েন্টেশন ৯ মে, ক্লাস শুরু ১০ মে

অভয়নগর প্রতিবেদক

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক কোর্সে ভর্তি সংক্রান্ত ৪র্থ ধাপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এতে সম্ভাব্যভাবে আগামী ৯ মে ওরিয়েন্টেশন এবং ১০ মে থেকে ক্লাস শুরু হওয়ার কথা জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব আরিফ আহম্মদ চৌধুরী এবং কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, ইতোমধ্যে তিন ধাপে ভর্তি কার্যক্রম শেষে প্রায় ৯২ শতাংশ আসন পূরণ হয়েছে। অবশিষ্ট আসন পূরণের লক্ষ্যে ৪র্থ ধাপে নতুন করে আবেদন আহ্বান করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মেধা তালিকায় উত্তীর্ণ প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করে আগামী ২১ এপ্রিল সকাল ১০টায় রুয়েট গেস্ট হাউজে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র যাচাই, স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ধারিত ফি জমা দিতে হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য বিবেচিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর ভর্তি বাতিল হতে পারে। এছাড়া প্রার্থীদের প্রয়োজনীয় সনদপত্র, নম্বরপত্রসহ সব কাগজপত্র সঙ্গে আনতে হবে এবং ভর্তি ফি ফেরতযোগ্য নয়।
ভর্তি প্রক্রিয়ায় ‘অটো মাইগ্রেশন’ সুবিধা চালু রাখা হয়েছে, যার মাধ্যমে আসন খালি থাকা সাপেক্ষে প্রার্থীরা উচ্চতর পছন্দের বিভাগে স্থানান্তরের সুযোগ পাবেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল প্রার্থীকে নির্ধারিত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।



ফেসবুক কর্নার