June 24, 2026, 2:53 pm
শিরোনাম :
জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত

অন্তর্বর্তী সরকার বৈধ, হাইকোর্টের রায় বহাল আপিল বিভাগের

Reporter Name

মোঃ ইসমাইল হোসেন

অন্তবর্তীকালীন সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে একে বৈধ ঘোষণা করেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের দেয়া রায় বহাল রেখে, অন্তর্বর্তী সরকারের গঠন বৈধ বলে জানিয়ে দেন।

এর আগে, গত বুধবার অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে লিভ টু আপিল শুনানিতে অ্যার্টনি জেনারেল বলেন, গণঅভ্যুত্থানের পর গঠন হওয়া সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। যে সরকার শপথ নেয়ার পর সুপ্রিম কোর্ট পুনঃগঠন করেছে, সেই আদালতে গিয়েই সেই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা স্ববিরোধী।
যদিও রিটকারী মহসিন রশিদের মূল যুক্তি হচ্ছে, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিরা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন। ফলে তারা সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সরকার গঠনের বিষয়ে রাষ্ট্রপতির রেফারেন্সের মতামত দেয়ার সুযোগ নেই। এতে বর্তমান সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া অবৈধ হয়েছে।

অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করা রিটে, পক্ষভুক্ত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে, গত বছরের ডিসেম্বরে রিটটি দায়ের করেন সিনিয়র আইনজীবী মহসিন রশিদ। যদিও তার এমন যুক্তি আমলে নেননি হাইকোর্ট। খারিজ করে দেয়া হয়েছিল রিটটি।



ফেসবুক কর্নার