May 14, 2026, 1:05 pm
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

সিজারের পর প্রসূতির মৃত্যু: নাগেশ্বরীতে চিকিৎসা অবহেলার অভিযোগে ক্লিনিক ও চিকিৎসক ঘিরে বিতর্ক

অভয়নগর প্রতিবেদক

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সিজারিয়ান অপারেশনের পর জটিলতায় মিষ্টি খাতুন (২৪) নামে এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসা অবহেলা ও অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয় একটি ক্লিনিক ও সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে।
নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, নাগেশ্বরী সেন্ট্রাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক আমজাদ হোসেনের তত্ত্বাবধানে মিষ্টি খাতুনের সিজার অপারেশন করা হয়। অপারেশনের পর থেকেই রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। তবে প্রয়োজনীয় পর্যবেক্ষণ ও সময়মতো উন্নত চিকিৎসা না দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে বলে দাবি স্বজনদের।
পরিবারের দাবি, পরে রোগীকে একাধিক হাসপাতালে নেওয়া হলেও তার অবস্থার উন্নতি হয়নি। পরবর্তীতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ক্লিনিক কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।
অন্যদিকে ক্লিনিক কর্তৃপক্ষ দাবি করেছে, অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছিল। পরবর্তীতে রোগীর অবস্থার অবনতি হলে তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়।
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
নিহতের নবজাতক সুস্থ রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে নাগেশ্বরী উপজেলা প্রশাসন জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখা হবে। জেলা সিভিল সার্জনও বিষয়টি নজরে এসেছে জানিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন।



ফেসবুক কর্নার