June 22, 2026, 7:26 pm
শিরোনাম :
সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা দালালচক্রের দৌরাত্ম্যে অতিষ্ঠ লক্ষ্মীপুর সদর হাসপাতালের রোগী-স্বজন

রাজশাহীতে কৃষিজমি কেটে অবৈধ পুকুর খনন, সড়ক ক্ষতিগ্রস্তে বাড়ছে দুর্ঘটনা

জাহাঙ্গীর আলম রাজশাহী

রাজশাহীর বাগমারা উপজেলায় কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননের প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে। উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ কার্যক্রম চলায় একদিকে কমছে জমির উর্বরতা, অন্যদিকে মাটি পরিবহনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে পাকা সড়ক।
অনুসন্ধানে জানা গেছে, একটি প্রভাবশালী চক্র ‘প্রজেক্ট’ দেখানোর নামে কৃষিজমি খনন করে পুকুর তৈরি করছে। পরে ওই জমির উর্বর মাটি ইটভাটা ও বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। অনেক ক্ষেত্রে জমির মালিকদের সঙ্গে চুক্তির মাধ্যমে লাখ লাখ টাকার বিনিময়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, কোনো ধরনের প্রশাসনিক অনুমতি ছাড়াই গোয়ালকান্দি, গণিপুর, ঝিকরা, মাড়িয়া, গোবিন্দপাড়া, নরদাশ, শুভডাঙ্গা ও সোনাডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিন ফসলি জমি কেটে মাটি বিক্রি করা হচ্ছে।
অন্যদিকে, ট্রাক্টরে মাটি পরিবহনের সময় সড়কের ওপর মাটি পড়ে পাকা রাস্তা দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। সামান্য বৃষ্টিতেই এসব রাস্তা কাদায় পরিণত হয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। সম্প্রতি বৃষ্টির পর বিভিন্ন সড়কে অন্তত অর্ধশতাধিক মোটরসাইকেল দুর্ঘটনার ঘটনা ঘটে। এতে সুমন ও শাহীন আলমসহ ছয়জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা জানান, অবৈধ পুকুর খনন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ পর্যন্ত ১৫ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ২১টি এক্সকাভেটর (ভেকু) ধ্বংস করে অকেজো করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমি রক্ষা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার