June 2, 2026, 5:03 pm
শিরোনাম :
ইয়াবাসহ নীলফামারীতে মাদক কারবারি গ্রেপ্তার খুলনায় দুর্বৃত্তের হামলায় যুবক নিহত, মরদেহ উদ্ধার ১৪ বছর ধরে কম্পিউটার শিক্ষা বন্ধ: প্রশ্নের মুখে বিদ্যালয় পরিচালনা ও তদারকি ব্যবস্থা দৌলতপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, আহত ৩; রাজনৈতিক বিরোধের অভিযোগ বিজয়নগরে বিজিবির জোড়া অভিযান, মদ-বিয়ার ও গাঁজা জব্দ মাদকের সঙ্গে কোনো আপস নেই, অপরাধী যে দলেরই হোক আইনের আওতায় আনা হবে’ — এস এ জিন্নাহ কবির আশ্রয়ণবাসীর শিক্ষার নতুন দিগন্ত: ভোগডোমা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম জাফলংয়ে পানিতে ডুবে কিশোর পর্যটকের মৃত্যু বিশ্ব দুগ্ধ দিবসে নোয়াখালীতে শোভাযাত্রা ও আলোচনা সভা সড়কে ধান শুকানো: কৃষকের প্রয়োজন নাকি জননিরাপত্তার হুমকি?

রুয়েটে গাঁজাসহ বহিরাগত যুবক আটক, আনসারের সঙ্গে ধস্তাধস্তি

অভয়নগর প্রতিবেদক

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে গাঁজাসহ এক বহিরাগত যুবককে আটক করেছে আনসার সদস্যরা। এ সময় অভিযুক্ত যুবক আনসার সদস্যদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে।
বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল ভবনের সামনের পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দায়িত্বরত আনসার সদস্য ইমরান ওই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তার কথাবার্তা অসংলগ্ন মনে হওয়ায় তল্লাশি চালানো হলে তার কাছে গাঁজা পাওয়া যায়। এরপর তাকে আটক করার চেষ্টা করলে সে আনসার সদস্যের সঙ্গে ধস্তাধস্তিতে লিপ্ত হয়।
পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান আবুল হাশেম। তার নেতৃত্বে আনসার প্লাটুন কমান্ডার শাহীন ও সহকারী প্লাটুন কমান্ডার মিনহাজসহ অন্যান্য সদস্যরা অভিযান চালিয়ে ওই যুবককে নিয়ন্ত্রণে এনে আটক করেন।
আটক যুবকের নাম রাতুল (১৯)। তার পিতার নাম রায়হান শরীফ রবিন এবং তার বাড়ি নগরীর নর্দার্ন মোড় এলাকায় বলে জানা গেছে।
এ বিষয়ে নিরাপত্তা শাখার প্রধান আবুল হাশেম বলেন, ক্যাম্পাসে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে এবং ঘটনার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



ফেসবুক কর্নার