June 22, 2026, 10:57 pm
শিরোনাম :
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা

ব্রজলাল কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ এর উদ্বোধন

অভয়নগর প্রতিবেদক

উৎসবমুখর পরিবেশে খুলনার সরকারি ব্রজলাল কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সকাল ৯টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর এফ এম আব্দুর রাজ্জাক, শিক্ষক পরিষদের সম্পাদক মো. রেজাউল করিম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিরা।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে নিয়মিত ক্রীড়া চর্চার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সহনশীলতা ও দলগত মনোভাব গড়ে তুলতে খেলাধুলার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া এ ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ বিরাজ করছে। বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে।



ফেসবুক কর্নার