June 22, 2026, 10:58 pm
শিরোনাম :
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা

মোরেলগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হলো এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা

অভয়নগর প্রতিবেদক

সারা দেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় শুরু হয়েছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা-২০২৬। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে বুধবার সকাল থেকে একযোগে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়।
উপজেলায় মোট ১০টি কেন্দ্রে ৪ হাজার ৫২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি, ভোকেশনাল ও মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষার্থীরা রয়েছে।
পরীক্ষা কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নকল প্রতিরোধে গঠন করা হয়েছে ভ্রাম্যমাণ টিম, যারা নিয়মিত তদারকি করছেন।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ জানান, “সুষ্ঠু, নকলমুক্ত ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা গ্রহণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে আশা করছি।”
পরীক্ষা শুরুর আগেই শিক্ষার্থীদের কেন্দ্রগুলোতে উপস্থিত হতে দেখা গেছে। তাদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।



ফেসবুক কর্নার