June 22, 2026, 10:58 pm
শিরোনাম :
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা

লামায় উৎসবমুখর পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু, প্রথম দিনে অনুপস্থিত ২২

তোফাজ্জল হোসাইন লামা বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলায় উৎসবমুখর পরিবেশে ২০২৬ সালের এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে উপজেলার ৮টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর লামা উপজেলায় মোট ১ হাজার ৭০৯ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও প্রথম দিনে ২২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবং অভিভাবকদের মধ্যেও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ লক্ষ্য করা গেছে।
কেন্দ্রের ট্যাগ অফিসার ও সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেদ জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী নকলমুক্ত পরিবেশে এবং স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণের জন্য সকল প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে।



ফেসবুক কর্নার