June 22, 2026, 10:56 pm
শিরোনাম :
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা

ভুল প্রশ্নপত্র ইস্যুতে ১৭৭ শিক্ষার্থী নিয়ে শঙ্কা নেই: জেলা প্রশাসক

অভয়নগর প্রতিবেদক

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় চলমান মাধ্যমিক পরীক্ষায় ভুল প্রশ্নপত্র সরবরাহের ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭৭ শিক্ষার্থী নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পরীক্ষার সার্বিক পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয়সহ একাধিক কেন্দ্র ঘুরে দেখেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি মনিটরিং এবং প্রশ্নপত্র ও উত্তরপত্র সংরক্ষণের প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন।
ভুল প্রশ্নপত্র সরবরাহের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, এ ঘটনায় ১৭৭ জন শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে ছিল। বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডকে অবহিত করা হয়েছে এবং বোর্ড কর্তৃপক্ষ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছে।
ডিসি আরও বলেন, “শিক্ষার্থীদের কোনো দোষ নেই। তাই তারা যেন কোনোভাবে ক্ষতির সম্মুখীন না হয়, সে বিষয়ে বোর্ড নির্ধারিত প্রক্রিয়ায় সমাধান করা হবে।”
এ সময় তিনি কেন্দ্রসচিব, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা চলাকালীন জেলার সব কেন্দ্রে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার