June 22, 2026, 10:59 pm
শিরোনাম :
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা

কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার

জাহাঙ্গীর আলম রাজশাহী

রাজশাহীর দূর্গাপুরে দাওকান্দি সরকারি কলেজে ভাঙচুর ও এক শিক্ষিকাকে মারধরের ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি।
শুক্রবার (২৪ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আকবর আলীকে প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
ঘটনাটি ঘটে রাজশাহীর দূর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজে, যেখানে অভিযোগ রয়েছে আকবর আলী কলেজে প্রবেশ করে ভাঙচুর চালান এবং এক শিক্ষিকাকে স্যান্ডেল দিয়ে মারধর করেন। এ ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
তবে অভিযুক্ত আকবর আলী এ বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তার দাবি, একটি দাওয়াতপত্র নিয়ে কলেজে যাওয়ার সময় ভুল বোঝাবুঝি থেকে কথাকাটাকাটি হয় এবং পরবর্তীতে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।
ঘটনার পর স্থানীয় মহলে নিন্দার ঝড় ওঠে এবং শিক্ষাঙ্গনে সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার দাবি ওঠে। সংশ্লিষ্টদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা শুধু অনাকাঙ্ক্ষিতই নয়, বরং শিক্ষার পরিবেশের জন্য মারাত্মক হুমকি।



ফেসবুক কর্নার