June 2, 2026, 4:45 pm
শিরোনাম :
ইয়াবাসহ নীলফামারীতে মাদক কারবারি গ্রেপ্তার খুলনায় দুর্বৃত্তের হামলায় যুবক নিহত, মরদেহ উদ্ধার ১৪ বছর ধরে কম্পিউটার শিক্ষা বন্ধ: প্রশ্নের মুখে বিদ্যালয় পরিচালনা ও তদারকি ব্যবস্থা দৌলতপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, আহত ৩; রাজনৈতিক বিরোধের অভিযোগ বিজয়নগরে বিজিবির জোড়া অভিযান, মদ-বিয়ার ও গাঁজা জব্দ মাদকের সঙ্গে কোনো আপস নেই, অপরাধী যে দলেরই হোক আইনের আওতায় আনা হবে’ — এস এ জিন্নাহ কবির আশ্রয়ণবাসীর শিক্ষার নতুন দিগন্ত: ভোগডোমা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম জাফলংয়ে পানিতে ডুবে কিশোর পর্যটকের মৃত্যু বিশ্ব দুগ্ধ দিবসে নোয়াখালীতে শোভাযাত্রা ও আলোচনা সভা সড়কে ধান শুকানো: কৃষকের প্রয়োজন নাকি জননিরাপত্তার হুমকি?

সেই কলেজের শিক্ষিকা হীরা সাময়িক বরখাস্ত, তদন্তের নির্দেশ

জাহাঙ্গীর আলম রাজশাহী

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজের শিক্ষিকা (প্রদর্শক) আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য সংশ্লিষ্টদের কাছ থেকে দ্রুত প্রতিবেদন তলব করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে কলেজ পরিদর্শন ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাউশির পরিচালক প্রফেসর আসাদুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৌখিকভাবে সংশ্লিষ্ট শিক্ষিকাকে সাময়িক বরখাস্তের বিষয়টি অবহিত করা হয়েছে এবং এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি জারি করা হবে।
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কলেজের অধ্যক্ষ ড. আব্দুর রাজ্জাক ও শিক্ষিকা আলেয়া খাতুন হীরার কাছে লিখিত প্রতিবেদন চাওয়া হয়েছে। এসব প্রতিবেদন পাওয়ার পর তা শিক্ষা মন্ত্রণালয় ও বিভাগীয় কমিশনারের কাছে পাঠানো হবে। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের প্রতিবেদনের ভিত্তিতে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হবে।
এদিকে একই দিন বেলা সাড়ে ১১টার দিকে কলেজের শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। তারা দীর্ঘদিনের অপশাসন, শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার এবং কর্মপরিবেশের অবনতির অভিযোগ তুলে ধরেন। মানববন্ধনে শিক্ষিকা আলেয়া খাতুন হীরার বিরুদ্ধে সহকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ করা হয় এবং তার অপসারণ দাবি জানানো হয়।
শিক্ষকরা অভিযোগ করেন, সম্প্রতি একাধিক শিক্ষককে অপমান করা হয়েছে এবং আর্থিক সুবিধা বন্ধের হুমকিও দেওয়া হয়েছে। এসব কারণে কলেজে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে বলে তারা দাবি করেন।
তবে রাজনৈতিক প্রভাব বা চাঁদাবাজির অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করে শিক্ষকরা জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অরাজনৈতিক পরিবেশে পরিচালিত হয়ে আসছে।
উদ্ভূত পরিস্থিতিতে কলেজে শৃঙ্খলা ও স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন শিক্ষকরা।



ফেসবুক কর্নার