April 28, 2026, 9:33 am
শিরোনাম :
তেলের লাইনে দাঁড়িয়ে এক ব্যক্তির মৃত্যু, জনভোগান্তি চরমে কুষ্টিয়ায় রহস্যময় পার্সেল বিস্ফোরণ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ভ্যানচালক স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঝিনাইদহে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত বন্যহাতির তাণ্ডবে ক্ষতির আশঙ্কায় আগাম ধান কাটছেন পাহাড়ি কৃষকরা দেবিদ্বারে কলেজে হামলার অভিযোগ, শিক্ষার্থীসহ আহত ৭ বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ঝড়ের আভাস, কয়েক অঞ্চলে কালবৈশাখীর আশঙ্কা রংপুর রেঞ্জ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দিনাজপুরে রাজধানীর আবাসিক এলাকায় বেপরোয়া অটোরিকশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি জকসু ও ব্রিলিয়ান্ট ব্রেইন্স ভ্যালির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

দেবিদ্বারে কলেজে হামলার অভিযোগ, শিক্ষার্থীসহ আহত ৭

অভয়নগর প্রতিবেদক

কুমিল্লার দেবিদ্বার উপজেলার দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজে বহিরাগতদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে হামলাকারীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
কলেজ সূত্রে জানা যায়, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ তোফায়েল আহমেদ সরকারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আইনি প্রক্রিয়া শেষে তিনি প্রায় ১০-১২ দিন আগে পুনরায় কলেজে দায়িত্বে ফিরে আসেন। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে একদল বহিরাগত কলেজে প্রবেশ করে তাকে জোরপূর্বক সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে।
এ সময় বিষয়টি টের পেয়ে শিক্ষার্থী ও স্থানীয়রা তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে অন্তত সাতজন আহত হন।
অভিযোগ রয়েছে, কলেজের সাবেক কমিটির কয়েকজন সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা এ ঘটনায় জড়িত ছিলেন। তবে এ বিষয়ে তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মাজহারুল ইসলাম ও হাফসা আক্তার বলেন, “শিক্ষকদের দ্বন্দ্বের কারণে আমাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। আমরা একটি স্থিতিশীল পরিবেশ চাই।”
স্থানীয় বাসিন্দারা জানান, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ তোফায়েল আহমেদ সরকার বলেন, তাকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে এবং এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে দুই পক্ষের মধ্যে হাতাহাতির তথ্য পাওয়া গেছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার