June 22, 2026, 8:59 pm
শিরোনাম :
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা

বি.এল. কলেজে ‘পাই ক্যারিয়ার ক্লাব’-এর নতুন কমিটি গঠন

অভয়নগর প্রতিবেদক

খুলনার সরকারি ব্রজলাল (বি.এল.) কলেজের গণিত বিভাগ পরিচালিত সংগঠন ‘পাই ক্যারিয়ার ক্লাব’-এর ২০২৬–২০২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্যাহ আল জুবায়ের এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাশেদুজ্জামান রাশেদ।
নবনির্বাচিত সভাপতি আব্দুল্যাহ আল জুবায়ের বলেন, “ক্লাবকে একটি কার্যকর ও শিক্ষার্থীবান্ধব প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। দক্ষতা উন্নয়ন, চাকরি প্রস্তুতি ও গবেষণামুখী কার্যক্রমে গুরুত্ব দেওয়া হবে।”
সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ বলেন, “শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে কর্মশালা, সেমিনার ও নেটওয়ার্কিং প্রোগ্রাম আয়োজন করা হবে।”
গত ২০ এপ্রিল ক্লাবের প্রধান উপদেষ্টা গণিত বিভাগের সহযোগী অধ্যাপক শাহা মোহাম্মদ তারিফ হোসাইন এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শেখ জহিরুল ইসলাম নতুন কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্যান্য পদে রয়েছেন— সহ-সভাপতি আমিনুল হাসান; যুগ্ম সাধারণ সম্পাদক তমা মজুমদার; সাংগঠনিক সম্পাদক মেহমুদা রহমান; সহ-সাংগঠনিক সম্পাদক মায়েশা ফাহমিদা; কোষাধ্যক্ষ বাধন মল্লিক; জনসংযোগ সম্পাদক ধ্রুব খান; দপ্তর সম্পাদক জুবায়ের হোসাইন; প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক সালাউদ্দিন সাবাদ; প্রচার সম্পাদক ইশতিয়াক হোসেন; আইটি সম্পাদক শিহাবুর রহমান নাঈম; ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মো. আশিক।
এছাড়া ইভেন্ট ম্যানেজার আলিফ হাসান; সহ-মিডিয়া সম্পাদক অভি; লজিস্টিক সম্পাদক সানজিদ মেহতাব; গবেষণা ও উন্নয়ন সম্পাদক সাদিয়া জাবিন সানি এবং ইন্টার্নশিপ সমন্বয়ক ফারজানা আক্তার লিজা দায়িত্ব পেয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন— হুরে জান্নাত, সাহিদ ইসলাম ইমন, সাকিব হাসান, জান্নাতুল জেবা, সানজিদা আলম, উৎস ঘোষ, ফারিয়া লিটন মিম, রিদান বিন উবাইদ, তাসপিয়া তাবাসসুম হাবিবা, সানজিদা রহমান তিশা ও সৌরভ পাল।
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন কমিটির মাধ্যমে ‘পাই ক্যারিয়ার ক্লাব’ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার গঠনে আরও সক্রিয় ভূমিকা রাখবে।



ফেসবুক কর্নার