April 30, 2026, 7:02 am
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া ১১ রাউন্ড গুলি উদ্ধার বড়পুকুরিয়া কয়লা খনিতে অব্যবস্থাপনা: অপচয়ে ঝুঁকিতে মূল্যবান জ্বালানি সম্পদ দিনাজপুরে পুনাকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত পঞ্চগড়ে ট্রাকচাপায় আইনজীবীর মৃত্যু, চালক পলাতক অটোরিকশা ছিনতাইয়ের আশঙ্কা, চালকের মরদেহ উদ্ধার; সন্দেহভাজন আটক নেত্রকোনায় ‘অসামাজিক কার্যকলাপের’ অভিযোগে নারী-পুরুষ আটক জবিতে ক্রীড়া সম্পাদককে কেন্দ্র করে উত্তেজনা, হামলার অভিযোগে ক্ষোভ চাষাড়ায় হকারদের বিক্ষোভ, পুনর্বাসন ছাড়া উচ্ছেদে অনড় অবস্থান গফরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদ্বোধন কুড়িগ্রামে গাঁজা মামলায় ৭ বছরের কারাদণ্ড

জবিতে ক্রীড়া সম্পাদককে কেন্দ্র করে উত্তেজনা, হামলার অভিযোগে ক্ষোভ

অভয়নগর প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ৮ম ইনডোর গেমস প্রতিযোগিতার সমাপনী দিনে ক্যারাম দ্বৈত ইভেন্টকে কেন্দ্র করে উত্তেজনা, তর্ক-বিতর্ক এবং ক্রীড়া সম্পাদকের ওপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ক্যাম্পাসজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
জানা যায়, ক্যারাম দ্বৈত ইভেন্টের ফাইনালে অংশ নেওয়া দুটি দলের মধ্যে এক দলের খেলোয়াড়দের বিভাগ নিয়ে আপত্তি তোলে প্রতিপক্ষ। অভিযোগ করা হয়, নিয়ম অনুযায়ী একই বিভাগের শিক্ষার্থী হওয়ার কথা থাকলেও তা মানা হয়নি। বিষয়টি রেফারিদের নজরে আনলেও তারা জানান, এ বিষয়ে আগে অবগত ছিলেন না।
পরবর্তীতে বিষয়টি নিয়ে ক্রীড়া কমিটি ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়। সমঝোতার বিভিন্ন প্রস্তাব দেওয়া হলেও তা নিয়ে দুই পক্ষের মধ্যে মতানৈক্য দেখা দেয়। এমনকি যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করার প্রস্তাবও প্রত্যাখ্যাত হয় বলে জানা গেছে।
এক পর্যায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) ক্রীড়া সম্পাদক জর্সিস আনোয়ার নাইমের সঙ্গে প্রতিপক্ষ দলের সদস্য নেলীর বাকবিতণ্ডা হয়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, তর্কের একপর্যায়ে ক্রীড়া সম্পাদককে হুমকি দেওয়া হয়।
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংশ্লিষ্ট দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হলে উত্তেজনা আরও বাড়ে। অভিযোগ রয়েছে, অনুষ্ঠান শেষে ক্রীড়া সম্পাদক নাইমকে ডেকে নিয়ে প্রকাশ্যে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ সময় উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
ঘটনার পর ক্যাম্পাসে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেক শিক্ষার্থী এটিকে শিক্ষাঙ্গনের শৃঙ্খলার পরিপন্থী বলে উল্লেখ করেছেন। ভুক্তভোগী ক্রীড়া সম্পাদক সামাজিক যোগাযোগমাধ্যমে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীরা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার