June 27, 2026, 2:14 pm
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

জবাবদিহিতা প্রতিষ্ঠায় স্বাধীন গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে লামায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন

রাসেল বান্দরবান

বান্দরবানের লামা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (৩ মে) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা তথ্য অফিসের আয়োজনে এবং গণযোগাযোগ অধিদপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত এ সভায় প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
লামা সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন লামা প্রেসক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান কামাল।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মঈন উদ্দিন বলেন, জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠায় স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র উঠে আসে, যা প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক।
প্রধান আলোচক প্রিয়দর্শী বড়ুয়া বলেন, গণমাধ্যম সমাজ ও রাষ্ট্রের দর্পণ হিসেবে কাজ করে। মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত হলে সুশাসন আরও সুদৃঢ় হয়।
সভায় বক্তারা ডিজিটাল যুগে গণমাধ্যমের বিভিন্ন চ্যালেঞ্জ এবং সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার