June 5, 2026, 5:34 am
শিরোনাম :
ইসলামি ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন, আমানতের সুরক্ষা ও চেয়ারম্যান অপসারণের দাবি ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই কিশোর, সুস্থতা কামনায় এলাকাবাসীর দোয়া বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন

পঞ্চগড়ে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ময়নুল ইসলাম পঞ্চগড়

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২ মে) সন্ধ্যায় আটোয়ারী থানা পুলিশ ফকিরগঞ্জ বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তাদের দেহ তল্লাশি করলে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন— ছোটদাপ গ্রামের মৃত শামসুল আলমের ছেলে সোহেল রানা (২৯) এবং একই গ্রামের মৃত সহিম উদ্দীনের ছেলে তৈয়ব আলী (২৮)।
এ বিষয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিয়ার রহমান জানান, ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং রোববার (৩ মে) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মাদক ও জুয়া প্রতিরোধে আটোয়ারী থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে।



ফেসবুক কর্নার