June 27, 2026, 2:13 pm
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারে গভীর রাতে গরু চুরি, ধাওয়ায় উদ্ধার ২টি

তরিকুর রহমান কুলাউড়া মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া সদর ইউনিয়নের শংকরপুর গ্রামে গভীর রাতে গরু চুরির ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়দের ধাওয়ায় দুটি গরু উদ্ধার হলেও একটি গরু নিয়ে পালিয়ে যায় চোরচক্র।
রোববার (৩ মে) ভোররাত আনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা হেলুন মিয়ার বাড়ি থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলের আশপাশে একটি সাদা রঙের পিকআপ ভ্যান ঘোরাফেরা করতে দেখা যায়, যা চুরির সঙ্গে জড়িত বলে সন্দেহ করছেন এলাকাবাসী।
গরু চুরির সময় শব্দ পেয়ে মালিক বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজনকে জানালে স্থানীয়রা মোটরসাইকেল নিয়ে চোরদের ধাওয়া করেন। একপর্যায়ে চোরেরা দুটি গরু ফেলে রেখে পালিয়ে যায়। তবে একটি ধামা জাতের গরু, যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকার বেশি, নিয়ে যেতে সক্ষম হয় তারা।
পরে রাতভর তল্লাশি চালিয়ে সকালে পাশের মিরেগাঁও এলাকার একটি বাড়ির নিকট থেকে ফেলে যাওয়া দুটি গরু উদ্ধার করা হয়।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে রাতের নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন।



ফেসবুক কর্নার