June 27, 2026, 2:13 pm
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

বাউফলে বিয়ের প্রলোভনে ধর্ষণ, র‍্যাবের অভিযানে আটক ১

অভয়নগর প্রতিবেদক

পটুয়াখালীর বাউফলে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি কবির হোসেন (৪৫) কে গ্রেফতার করেছে র‍্যাব-৮। রবিবার (৩ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কালিশুরি ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র‍্যাব-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার এ কে আজাদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা ওই আসামিকে আটক করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী কুমিল্লায় একটি ইটভাটায় দিনমজুর হিসেবে কাজ করেন এবং দীর্ঘদিন ধরে স্ত্রী-সন্তানের খোঁজখবর নেন না। ফলে ৫ বছর বয়সী কন্যা সন্তানকে নিয়ে ভুক্তভোগী বাউফলের সূর্যমনি ইউনিয়নে বাবার বাড়িতে বসবাস শুরু করেন।
অভাবের কারণে প্রায় দুই বছর ধরে তিনি অভিযুক্ত কবির হোসেনের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। এ সময় অভিযুক্তের স্ত্রী বাড়িতে না থাকায় একাধিকবার তাকে কুপ্রস্তাব দেন কবির। প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে বিয়ের প্রলোভন দেখানো হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২০ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে বিয়ের আশ্বাস দিয়ে ভুক্তভোগীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন অভিযুক্ত। পরবর্তীতে বিয়ের কথা বললে তিনি তা এড়িয়ে যান।
পরবর্তীতে ২০২৫ সালের ১৪ অক্টোবর কালিশুরি মাজেদা ক্লিনিকে ভুক্তভোগীর একটি ছেলে সন্তান জন্ম নেয়। বিষয়টি এলাকায় জানাজানি হলে অভিযুক্ত আত্মগোপনে চলে যান।
স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে ভুক্তভোগী বাউফল থানায় মামলা দায়ের করেন। এরপর র‍্যাব-৮ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগীর একটি সন্তান রয়েছে, যাকে নিয়ে পিতৃত্ব দাবি করা হয়েছে। তবে অভিযুক্ত তা অস্বীকার করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার