June 27, 2026, 2:11 pm
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

৫০০ টাকার লোভে বৃদ্ধা হত্যা: পরানগঞ্জের ঘটনায় গ্রেপ্তার মূল আসামি

অভয়নগর প্রতিবেদক

ময়মনসিংহের পরানগঞ্জে মাত্র ৫০০ টাকার লোভে এক বৃদ্ধাকে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় মূল অভিযুক্ত রনিকে গ্রেপ্তার করা হয়েছে।
পিবিআই সূত্রে জানা যায়, পরানগঞ্জের মীরকান্দা পাড়ার বাসিন্দা নুরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করলে ঘটনাটির রহস্য ধীরে ধীরে উন্মোচিত হয়। আধুনিক প্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে সন্দেহভাজন হিসেবে রনিকে শনাক্ত করা হয়।
পরবর্তীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে জানায় পিবিআই।
তদন্তকারীরা জানান, সামান্য অর্থের লোভ থেকেই এ ঘটনা ঘটে। বিষয়টি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
পিবিআই আরও জানায়, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।



ফেসবুক কর্নার