June 2, 2026, 4:53 pm
শিরোনাম :
ইয়াবাসহ নীলফামারীতে মাদক কারবারি গ্রেপ্তার খুলনায় দুর্বৃত্তের হামলায় যুবক নিহত, মরদেহ উদ্ধার ১৪ বছর ধরে কম্পিউটার শিক্ষা বন্ধ: প্রশ্নের মুখে বিদ্যালয় পরিচালনা ও তদারকি ব্যবস্থা দৌলতপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, আহত ৩; রাজনৈতিক বিরোধের অভিযোগ বিজয়নগরে বিজিবির জোড়া অভিযান, মদ-বিয়ার ও গাঁজা জব্দ মাদকের সঙ্গে কোনো আপস নেই, অপরাধী যে দলেরই হোক আইনের আওতায় আনা হবে’ — এস এ জিন্নাহ কবির আশ্রয়ণবাসীর শিক্ষার নতুন দিগন্ত: ভোগডোমা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম জাফলংয়ে পানিতে ডুবে কিশোর পর্যটকের মৃত্যু বিশ্ব দুগ্ধ দিবসে নোয়াখালীতে শোভাযাত্রা ও আলোচনা সভা সড়কে ধান শুকানো: কৃষকের প্রয়োজন নাকি জননিরাপত্তার হুমকি?

রঙ-তুলির আঁচড়ে মুখর নজরুল বিশ্ববিদ্যালয়, শিল্পকর্ম প্রদর্শনীতে শিক্ষার্থীদের সৃজনশীলতার ঝলক

অভয়নগর প্রতিবেদক

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের উদ্যোগে “বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। রঙ-তুলির সৃজনশীলতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সৃষ্টি হয়েছে এক নান্দনিক পরিবেশ।
রোববার (৩ মে ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনে চারুকলা বিভাগে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, কৃতি শিক্ষার্থীদের পুরস্কারের মাধ্যমে তাদের অনুপ্রাণিত করা হচ্ছে এবং প্রখ্যাত শিল্পীদের নামে পুরস্কার প্রদান তাদের স্মরণ করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি বলেন, চারুকলা শুধু শিল্পচর্চাই নয়, বরং সমাজ ও সংস্কৃতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তির প্রভাবে আমাদের ঐতিহ্যগত সংস্কৃতি যেন হারিয়ে না যায়, সে বিষয়ে শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে। শিক্ষার্থীরা তাদের শিল্পকর্মের মাধ্যমে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য মূল্যবান উপাদান রেখে যেতে পারবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ। স্বাগত বক্তব্য রাখেন চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক মাসুম হাওলাদার। সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান প্রফেসর ড. তপন কুমার সরকার।
প্রদর্শনীতে ড্রইং অ্যান্ড পেইন্টিং, গ্রাফিক ডিজাইন ও প্রিন্টমেকিং—এই তিনটি বিভাগে মোট ১৬ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের আঁকা চিত্রকর্ম প্রদর্শনীতে স্থান পায়, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিল্পচর্চায় তাদের আরও উৎসাহিত করবে।



ফেসবুক কর্নার