June 27, 2026, 2:11 pm
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

রামপালে চামারাখালী খালের বাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন

আরিফ হাসান রামপাল বাগেরহাট

বাগেরহাটের রামপাল উপজেলার সিংগড়বুনিয়া ও জিগিরামোনা এলাকায় চামারাখালী খালের বাঁধ টেকসইভাবে সংস্কার ও স্থায়ী সংরক্ষণের দাবিতে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন। রোববার (৩ মে ২০২৬) আয়োজিত এ কর্মসূচিতে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের বহিঃপ্রকাশ ঘটে।
মানববন্ধনে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে অতিরিক্ত জোয়ারের পানির চাপে চামারাখালী খাল উপচে আশপাশের বসতবাড়ি, রাস্তা-ঘাট, দোকানপাট এবং সিংগড়বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্লাবিত হচ্ছে। এতে স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমে বিঘ্ন ঘটছে। পাশাপাশি খালের লবণাক্ত পানির প্রভাবে মিষ্টি পানির পুকুরগুলো নষ্ট হয়ে পড়ায় দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। এতে প্রায় ৫০টি পরিবারের রান্না ও স্যানিটেশন ব্যবস্থাও বিপর্যস্ত হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, মোংলা-ঘষিয়াখালী চ্যানেলের সংযোগস্থলের প্রায় ৫০০ মিটার দূরে অপরিকল্পিতভাবে নির্মিত একটি পিচঢালা সড়ক খালের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত করেছে। ফলে খালের উজান অংশ ভরাট হয়ে গিয়ে বর্ষা ও জোয়ারের সময় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় এলাকাবাসী নিজ উদ্যোগে খালের ওপর অস্থায়ী বাঁধ নির্মাণ করতে বাধ্য হয়েছেন।
বক্তারা আরও বলেন, খাল খননের সরকারি উদ্যোগ চলমান থাকলেও বাস্তব পরিস্থিতি বিবেচনা না করে খাল অবমুক্ত করা হলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। বিশেষ করে, পানিপ্রবাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় কালভার্ট নির্মাণ ছাড়া খাল খনন করলে জোয়ারের পানি পুনরায় গ্রামে ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
এলাকাবাসী অভিযোগ করেন, একটি প্রভাবশালী মহল জনস্বার্থ উপেক্ষা করে খালটি দ্রুত অবমুক্ত করার চেষ্টা চালাচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
এ বিষয়ে এলাকাবাসী বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর কাছে গণস্বাক্ষরসহ লিখিত আবেদন জমা দিয়েছেন। আবেদনে খালের বাঁধ টেকসইভাবে সংস্কার, যথাযথ পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিতকরণ এবং স্থায়ী সংরক্ষণের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
মানববন্ধনে শিক্ষার্থী, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন। তারা দ্রুত সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন।



ফেসবুক কর্নার