June 27, 2026, 2:12 pm
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

মুরাদনগরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অভয়নগর প্রতিবেদক

কুমিল্লার মুরাদনগর উপজেলায় অভিযান চালিয়ে ৩৬০ পিস ইয়াবা ও নগদ টাকা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের নেতৃত্বে উপজেলা সদরের উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো—মুরাদনগর সদরের মধ্যপাড়া এলাকার মোহাম্মদ তকদিরের ছেলে রাব্বি (২৩) এবং মধ্যনগর সাহাপাড়া এলাকার মো. হানিফ মিয়ার ছেলে সাগর (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় অভিযুক্তরা মুরাদনগর পশু হাসপাতালের পেছনে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিল। পরে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৬০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৫২ হাজার ৮৬০ টাকা উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাদের গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”



ফেসবুক কর্নার