June 27, 2026, 2:12 pm
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

কোম্পানীগঞ্জে বিশেষ অভিযানে অস্ত্র-ইয়াবাসহ ৬ জন আটক

অভয়নগর প্রতিবেদক

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ মোট ৬ জনকে আটক করা হয়েছে।
সোমবার (৪ মে ২০২৬) দিবাগত রাত ১২টা ১৫ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত উপজেলার চরএলাহী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ থানার একটি দল চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাদামতলী বাজার এলাকার দক্ষিণ-পশ্চিম পাশে একটি বসতঘরে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরুল হাকিম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। তারা হলেন—আব্দুস শহীদ স্বপন (৫০), ওসমান গনি ওরফে সেলিম (৪৫), আলমগীর হোসেন ওরফে সানা উল্লাহ (৪৫) এবং মো. আজাদ হোসেন স্বপন (৪০)। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, ১৬৭ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরবর্তীতে পৃথক আরেকটি অভিযানে আরও দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরুল হাকিম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, মাদক ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার