May 4, 2026, 3:47 pm
শিরোনাম :
সীমান্তঘেঁষা ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের বিস্তার উদ্বেগজনক, বাড়ছে নিয়ন্ত্রণহীনতা কিশোরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ধামরাই সরকারি কলেজ শিক্ষার্থীদের যাতায়াত সংকট, বাস সেবার দাবি জোরালো ময়মনসিংহ মহানগর ছাত্রদলের কমিটিতে মদনের তিন তরুণ নেতা হাতিয়ায় নিষিদ্ধ জালে মাছ নিধন: জলজ সম্পদ হুমকির মুখে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কুড়িগ্রামে পাম্পে উত্তেজনা, পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: আংশিক বাস্তবায়নের পথে নবম পে-স্কেল এক পশলা বৃষ্টিতেই জলাবদ্ধতা: রৌমারীর প্রাণকেন্দ্রে চরম জনদুর্ভোগ কোম্পানীগঞ্জে বিশেষ অভিযানে অস্ত্র-ইয়াবাসহ ৬ জন আটক নওগাঁয় বন্যার পানিতে ডুবছে কৃষকের স্বপ্ন

ধামরাই সরকারি কলেজ শিক্ষার্থীদের যাতায়াত সংকট, বাস সেবার দাবি জোরালো

আল আমিন ধামরাইহাট ঢাকা প্রতিনিধি

ঢাকার ধামরাই সরকারি কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে যাতায়াত সংকটে ভুগছেন। প্রতিদিন কলেজে আসা-যাওয়ার ক্ষেত্রে গণপরিবহনের ওপর নির্ভরশীল হওয়ায় তাদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
শিক্ষার্থীরা জানান, নির্ধারিত সময়ে বাস না পাওয়ায় অনেক সময় ক্লাস মিস করতে হচ্ছে। এতে নিয়মিত পড়াশোনা ব্যাহত হচ্ছে। দীর্ঘ সময় সড়কে অপেক্ষা করায় সময় ও শ্রম দুটিই নষ্ট হচ্ছে।
বিশেষ করে ছাত্রীদের জন্য পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। বাসে অতিরিক্ত ভিড়, হেনস্তা ও অনিরাপদ পরিবেশ তাদের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি নিয়ে অভিভাবকরাও উদ্বেগ প্রকাশ করেছেন।
এছাড়া অভিযোগ রয়েছে, অনেক বাস চালক ও হেল্পার শিক্ষার্থীদের তুলতে অনাগ্রহ দেখান, যার ফলে তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।
এ অবস্থায় শিক্ষার্থীরা দ্রুত কলেজ বাস চালুর দাবি জানিয়েছেন। তাদের মতে, একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও নিয়মিত যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।



ফেসবুক কর্নার