June 5, 2026, 4:26 am
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

নাটোরে নিজ ঘরে মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে তদন্তে পুলিশ

মুনজুরুল রহমান নাটোর

নাটোরের সিংড়া উপজেলায় নিজ বাড়ি থেকে রফিকুল ইসলাম (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ মে) রাতে উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম ওই গ্রামের কেরাম আলীর ছেলে এবং পেশায় পোনা মাছ ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী ও সন্তানের সঙ্গে তার মনোমালিন্য হয়। পরে তিনি পাশের একটি কক্ষে গিয়ে শুয়ে পড়েন। সোমবার ভোরে তার স্ত্রী ঘুম থেকে উঠে স্বামীর কোনো সাড়া না পেয়ে কক্ষে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন এবং পুলিশে খবর দেন।
খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।



ফেসবুক কর্নার