June 5, 2026, 4:27 am
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

চেক প্রতারণা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আরাফাত গ্রেপ্তার

অভয়নগর প্রতিবেদক

কক্সবাজারের মহেশখালীতে চেক প্রতারণা মামলায় আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি আরাফাত (বয়স অনূর্ধ্ব ৩০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রোববার (৩ মে) রাতে উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের মুন্সির ডেইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া আরাফাতের বিরুদ্ধে প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে। তিনি চাকরি দেওয়ার প্রলোভনসহ বিভিন্ন কৌশলে ভুক্তভোগীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতেন বলে অভিযোগ রয়েছে।
এমনই এক ভুক্তভোগীর দায়ের করা চেক প্রতারণা মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ওই মামলার ভিত্তিতেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুক কর্নার