June 27, 2026, 2:15 pm
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

তেঁতুলিয়ায় গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী গ্রেপ্তার

ময়নুল ইসলাম পঞ্চগড়

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পারিবারিক বিরোধের জেরে আরজিনা খাতুন (২৬) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় তার স্বামী মনির হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৩ মে) সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে আরজিনা খাতুন গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ঠাকুরগাঁও এলাকায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা মো. জালাল উদ্দীন বাদী হয়ে রোববার রাতে তেঁতুলিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী মনির হোসেনকে গ্রেপ্তার করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের শানুবালাবাড়ি গ্রামের মনির হোসেনের সঙ্গে আরজিনা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



ফেসবুক কর্নার