June 5, 2026, 4:27 am
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে প্রতিবন্ধী ভাতা বিতরণ কার্যক্রম উদ্বোধন

অভয়নগর প্রতিবেদক

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরের প্রতিবন্ধী ভাতা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৪ মে) সকালে নগর ভবনের শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। নগরীর প্রতিটি যোগ্য প্রতিবন্ধী যেন ভাতার আওতায় আসে, তা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমনা আল মজিদ। এতে সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ভাতাভোগীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



ফেসবুক কর্নার