June 27, 2026, 12:53 pm
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে ঝিনাইদহে সচেতনতামূলক উঠান বৈঠক

অভয়নগর প্রতিবেদক

নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বাড়াতে ঝিনাইদহে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৪ মে ২০২৬) ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের ধাঁনহাড়িয়া গ্রামে জাতীয় মহিলা সংস্থা, ঝিনাইদহ জেলা কার্যালয়ের উদ্যোগে এ বৈঠকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান। তিনি বলেন, নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ সমাজের জন্য মারাত্মক ব্যাধি। এসব প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা ঝিনাইদহ জেলা কার্যালয়ের জেলা কর্মকর্তা হাবিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন মাঠ সমন্বয়কারী মোঃ ওমর ফারুক, সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর মোঃ জহিরুল ইসলাম, ট্রেড প্রশিক্ষক (সেলাই ও এমব্রয়ডারি) মোসা: কোহিনুর বেগম এবং মানবাধিকারকর্মী মেহেরুন নেছা মিনু।
বৈঠকে স্থানীয় নারীদের সক্রিয় অংশগ্রহণে নারী অধিকার, আইনি সহায়তা ও সামাজিক সচেতনতা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বাল্যবিবাহ ও যৌতুকের কুফল তুলে ধরে এসব প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।



ফেসবুক কর্নার