June 27, 2026, 12:57 pm
শিরোনাম :
শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না: জয়া আহসান ১১ বছর পর ফের গতি পেল নড়িয়ার গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ কিশোরগঞ্জে ১০ ক্রিকেটের পর্দা নামল, উৎসবমুখর ফাইনালে চ্যাম্পিয়নদের পুরস্কার চেকপোস্টে ডিবির জালে চালক, চোলাই মদ উদ্ধার ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

মান্দায় ধানের ফলন নির্ধারণে নমুনা শস্য কর্তন কার্যক্রম পরিদর্শন

জালাল হোসেন নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলায় ধানের প্রকৃত উৎপাদন নির্ধারণের লক্ষ্যে নমুনা শস্য কর্তন কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
সোমবার (৪ মে) বেলা ১১টার দিকে উপজেলার কালীগ্রাম বিল এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মান্দার উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা মাঠে উপস্থিত থেকে ধান কর্তনের মাধ্যমে ফলন নির্ধারণের প্রক্রিয়া সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে ইউএনও আখতার জাহান সাথী বলেন, “কৃষির সঠিক উৎপাদন তথ্য পেতে এ ধরনের নমুনা শস্য কর্তন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে বাস্তবসম্মত তথ্য পাওয়া যায়, যা ভবিষ্যৎ কৃষি পরিকল্পনা প্রণয়নে সহায়ক ভূমিকা রাখে।”
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডলসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ কার্যক্রমে স্থানীয় কৃষকরাও অংশ নেন এবং মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।



ফেসবুক কর্নার