June 5, 2026, 3:13 am
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

কালীগঞ্জে অভিযোগ ঘিরে উত্তেজনা, ইউপি সদস্যকে বাজারে লাঞ্ছিত

হাফিজুর রহমান কালীগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে চেয়ারম্যানকে ঘিরে অভিযোগের জেরে এক ইউপি সদস্যকে জনতার হাতে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। সোমবার (৪ মে) সকালে উপজেলার বাঁশতলা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড বিতরণকে কেন্দ্র করে চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ ওঠে। এ নিয়ে ইউনিয়নের এক ইউপি সদস্য সিরাজুল ইসলামের সম্পৃক্ততার বিষয় সামনে এলে উত্তেজনা তৈরি হয়। পরে বাজারে জনতা তাকে আটক করে প্রকাশ্যে লাঞ্ছিত করে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ রয়েছে, ইউনিয়ন পরিষদের একাধিক ব্যক্তি কার্ডধারীদের কাছ থেকে অর্থ সংগ্রহের বিষয়টি নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন। এদিকে একটি অভিযোগপত্রে চেয়ারম্যানের বিরুদ্ধে টাকা আদায়ের অভিযোগ করা হলেও, সংশ্লিষ্ট কয়েকজন দাবি করেছেন অভিযোগটি সঠিক নয় এবং বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে দেওয়া হয়েছে।
বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, খাদ্যবান্ধব কার্ডের জন্য তিনি কোনো ধরনের অর্থ গ্রহণের নির্দেশ দেননি। তাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।
অন্যদিকে, অভিযুক্ত ইউপি সদস্য সিরাজুল ইসলামের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার