June 5, 2026, 3:11 am
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

কুড়িগ্রামে একাধিক বিয়ে ও মামলার আসামি চেয়ারম্যানপুত্র কারাগারে

নাজিমুল ইসলাম স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় একাধিক বিয়ে ও বিভিন্ন মামলার আসামি মোশারফ হোসেন মিঠুকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত মিঠু উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের গোনাইরকুটি গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আলাউদ্দিন মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৭ সালের ২৬ মার্চ তিনি প্রথমে ছনবান্ধা গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহনাজ পারভীন লাভলীকে বিয়ে করেন। দীর্ঘদিন সংসার করার পর পরবর্তীতে তিনি অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং পরবর্তীতে তাকে বিয়ে করেন। অভিযোগ রয়েছে, পরবর্তীতে আবার ওই সম্পর্কের অবসান ঘটিয়ে পূর্বের স্ত্রীর সঙ্গে পুনরায় সংসার শুরু করেন।
এ ঘটনায় দ্বিতীয় স্ত্রীর পক্ষ থেকে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করা হয়, যা পরে আপস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি হয়। এর মধ্যেই আরও এক নারীর সঙ্গে তার সম্পর্কের বিষয়টি এলাকায় আলোচনার জন্ম দেয়।
পরবর্তীতে প্রথম স্ত্রীর পক্ষ থেকে নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগে ২০২৫ সালের ১২ নভেম্বর কুড়িগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হলে মিঠু পলাতক থাকেন। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
অবশেষে গত ৩০ এপ্রিল ২০২৬ সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানা পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
ভূরুঙ্গামারী থানার পুলিশ জানায়, আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



ফেসবুক কর্নার