June 5, 2026, 3:15 am
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

সাংবাদিকদের অধিকার রক্ষায় ১৪ দফা দাবি, কুলাউড়ায় ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত

তরিকুর রহমান কুলাউড়া মৌলভীবাজার প্রতিনিধি

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় ১৪ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে মৌলভীবাজারের কুলাউড়ায় ‘মিট দ্য প্রেস’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬ উপলক্ষে সোমবার (৪ মে) টিম জার্নালিস্টস কুলাউড়ার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান নানা সমস্যা ও প্রতিবন্ধকতা তুলে ধরা হয়।
টিম জার্নালিস্টসের উপদেষ্টা ও দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি মোক্তাদির হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সামসু উদ্দিন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য আজিজুল ইসলাম, আব্দুল জব্বার বাহার, কামরুজ্জামান জুয়েল, মো. আলী শোভন, নাইমুল ইসলাম, রহমান তারেক, রেজাউল ইসলাম শাফী ও আবরার শাহরিয়ার চৌধুরী।
বক্তারা বলেন, দেশে এখনো সাংবাদিকতার পূর্ণ স্বাধীনতা নিশ্চিত হয়নি। বিভিন্ন স্থানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন। তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংবাদকর্মীদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে হবে।
সভায় বক্তারা আরও বলেন, সাংবাদিকরা কোনো পক্ষের নয়; তারা রাষ্ট্র ও জনগণের কল্যাণে কাজ করে থাকেন। তাই গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি।



ফেসবুক কর্নার