June 5, 2026, 3:11 am
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

কুতুপালং বাজারে দ্বিতীয় দফায় উচ্ছেদ অভিযান, জরিমানা ১২ হাজার টাকা

অভয়নগর প্রতিবেদক

কক্সবাজারের উখিয়া উপজেলার ব্যস্ততম কুতুপালং বাজারে যানজট নিরসন ও জনভোগান্তি কমাতে দ্বিতীয় দফায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রোববার (৪ মে) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে সড়কের দুই পাশ দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কয়েকজন ব্যবসায়ীকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার নির্দেশনায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা।
অভিযানে উখিয়া থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, স্কাউট সদস্য, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বাজার ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় জনগণ প্রশাসনকে সহযোগিতা করেন।
প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে অসাধু ব্যবসায়ীদের দখলদারিত্ব এবং জনসচেতনতার অভাবে কুতুপালং বাজার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। উচ্ছেদ অভিযানের পর পুনরায় যাতে দখল না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়মিত নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের মতে, স্থায়ীভাবে যানজট নিরসনে কঠোর পদক্ষেপের পাশাপাশি স্থানীয়দের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।



ফেসবুক কর্নার